জাতীয় পর্যায়ের জনপ্রিয় কেস প্রতিযোগিতা ব্র্যান্ড্রিল ৫.০ এর নিবন্ধন শেষ হতে আর মাত্র এক দিন বাকি। আগ্রহী স্নাতক শিক্ষার্থীরা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন লিংক: https://tickify.live/event/brandrill-5/

২০১৭ সালে যাত্রা শুরু করা এ প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহারিক ব্র্যান্ডিং জ্ঞান বাড়ানো এবং তাদের দক্ষ ও সৃজনশীল পেশাজীবী হিসেবে গড়ে তোলা। ব্র্যান্ড্রিল ৫.০ এর বিজয়ীদের জন্য মোট ২ লাখ ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, প্রথম রানার-আপ দল ৬০ হাজার টাকা ও দ্বিতীয় রানার-আপ দল পাবে ৪০ হাজার টাকা। এছাড়া, বাকি তিনটি চূড়ান্ত প্রতিযোগী দলকে ৫ হাজার টাকা করে সম্মানী দেয়া হবে।

এবারের প্রতিযোগিতা হবে তিন ধাপে। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে কেস সমাধান করতে হবে। দ্বিতীয় ধাপে ব্র্যান্ডিং বিশেষজ্ঞদের সঙ্গে কর্মশালা ও অনলাইন ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে। আর চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারীদের সমন্বিত বিপণন যোগাযোগ প্রচারণা ডিজাইন ও উপস্থাপন করতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত ব্র্যান্ড্রিল এরই মধ্যে দেশের অন্যতম সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা, নেটওয়ার্কিং ও শিল্প-শিক্ষা সংযোগ তৈরিতে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিযোগিতাটির আয়োজক হিসেবে কাজ করছে ভয়েস অব বিজনেস। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব দেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা সংগঠন। এ পর্যন্ত তারা ১৪টি ম্যাগাজিনের সংস্করণ প্রকাশ করেছে। এছাড়াও নিয়মিতভাবে জব মার্কেট এসেনশিয়ালস, রাইটিং প্রতিযোগিতা, সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে।

ইভেন্টের বিস্তারিত ফেসবুক লিংক: https://facebook.com/events/
ভয়েস অব বিজনেস ওয়েবসাইট: https://thevob.net/
ফেসবুক পেজ: https://www.facebook.com/

—বিজ্ঞপ্তি