বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের আয়োজন মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হয়েছে। সম্প্রতি ফেনী, নোয়াখালী ও কুমিল্লার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম ধাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মার্কস অলরাউন্ডার ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬টি ভেন্যুতে। এগুলো হলো ফেনী জি এ একাডেমি হাই স্কুল, নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কুমিল্লা, নোয়াখালী জিলা স্কুল ও কুমিল্লা ইউসুফ হাই স্কুল। প্রতিযোগিতায় অংশ নেয় অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী।
দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপে অংশ নেবে। তাদের বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মিডল গ্রুপে প্রতিযোগিতা করবে। তাদের বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হাই স্কুল ও কলেজ গ্রুপে অংশ নেবে। তাদের বিষয় হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফাইনালে প্রতিটি গ্রুপের প্রথম রানার্সআপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
এছাড়া প্রতিটি গ্রুপের ছয়টি বিষয়ের সেরা তিন প্রতিযোগীসহ মোট ৫৪ জনকে দেয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে কম্পিউটার।
বিস্তারিত জানতে এবং নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.marksallrounder.com ওয়েবসাইটে। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফোনে যোগাযোগ করা যাবে।
—বিজ্ঞপ্তি










