বিয়ে করলেন অবসরপ্রাপ্ত মলিকিউলার বায়োলজিস্ট এলেনা ঝুকোভা ও মিডিয়া মোগল রুপার্ট মারডক। ৯৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার ও ৬৭ বছরের বিজ্ঞানী ক্যালিফোর্নিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এটি রুপার্ট মারডকের পঞ্চম বিয়ে। এলেনা ঝুকোভা এর আগে রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে সংসার করেছিলেন, সাবেক এ দম্পতির মেয়ে ডাশা ঝুকোভা শিল্প সংগ্রাহক হিসেবে পরিচিত। কয়েক দশক ধরে ফক্স করপোরেশন ও নিউজ কর্পের নেতৃত্ব দেয়া রুপার্ট মারডক বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। তার সম্পদের পরিমাণ ৯৭৭ কোটি ডলারেরও বেশি। খবর সিএনএন ও ছবি নিউজ কর্প
রুপার্ট মারডকের পঞ্চম বিয়ে সম্পন্ন
বিয়ে করলেন অবসরপ্রাপ্ত মলিকিউলার বায়োলজিস্ট এলেনা ঝুকোভা ও মিডিয়া মোগল রুপার্ট মারডক।










