এ প্রান্তিকে ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানটি ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় ২০ দশমিক ৯৭ শতাংশ বেশি।
লেনদেনের পাশাপাশি গ্রাহক সম্পৃক্ততাও এ সময়ে নতুন রেকর্ড করেছে নগদ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। পরের প্রান্তিকে সামান্য কমে ৯১ হাজার ৩৩৩ কোটি টাকায় চলে আসে। তবে তৃতীয় প্রান্তিকে নগদের লেনদেন পুনরুদ্ধার হয়ে ৯২ হাজার ১২৫ কোটি টাকায় পৌঁছে যায়। আর বছরের শেষ প্রান্তিকে নগদ প্রথমবারের মতো এক প্রান্তিকে ১ লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। ওই প্রান্তিকে লেনদেন দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা।
লেনদেনের এ নতুন রেকর্ড গড়তে গিয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ব্যাংক অ্যাড মানি হয়েছে, সবচেয়ে বেশি পেমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন এবং ক্যাশ-ইন ও ক্যাশ-আউটেও এ সময় নতুন মাইলফলক গড়েছে নগদ।
নগদের এমন প্রবৃদ্ধি ও লেনদেনের ইতিবাচক ধারার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদে খরচ কম, সেন্ড মানি ফ্রি ও রেমিট্যান্স সবচেয়ে কম খরচে গ্রহণযোগ্য হওয়ায় মানুষের আস্থা বাড়ছে। তাই আমরা ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙতে পারছি।’ —বিজ্ঞপ্তি










