এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশনের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ফার্মা ডিভিশন ২০২৫’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির।

সম্মেলনে ফার্মা ডিভিশনের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শেখ জাহিদুর রহমান প্রেসক্রিপশনভিত্তিক বাজারে প্রবেশের গুরুত্ব ও এ পরিবর্তন সফল করার কৌশল তুলে ধরেন।

ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির ফার্মা ডিভিশনের কর্মীদের যেকোনো প্রতিকূল পরিবেশেও বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের জন্য অনুপ্রাণিত করেন। তিনি নিয়ম-কানুন মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেকোনো সমস্যা সমাধানে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যেতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান বলেন, লক্ষ্য পূরণে এসএমসি প্রোগ্রাম ডিভিশন ও ফার্মা ডিভিশনের কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি সুলভমূল্যে মানসম্মত ওষুধ আরো বেশি ফার্মেসিতে পৌঁছে দেয়ার ওপর জোর দেন। পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় সেলস কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বক্তব্য দেন। নতুন অর্থবছর ২০২৫-২৬-এর লক্ষ্য ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন ও ন্যাশনাল সেলস ম্যানেজার হারুন-অর-রশিদ।— বিজ্ঞপ্তি