দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজিত অনুষ্ঠানে দেশের সেরা ব্র্যান্ডগুলোর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

‘সুপারব্র্যান্ডস’ হলো বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা বর্তমানে ৯০টি দেশের ব্র্যান্ডকে পুরস্কৃত করে আসছে।

Capture

‘প্রমিজ অব পারফেকশন’ স্লোগান নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে আকিজ সিরামিকস খুব অল্প সময়েই দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৬ বার সিরামিকস ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে, যা সিরামিকস শিল্পে একটি রেকর্ড। এর আগে, ২০২৩-২৪ সালেও আকিজ সিরামিকস প্রথমবারের মতো এই সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছিল।

—বিজ্ঞপ্তি