গ্রাহকদের জন্য সহজলভ্য গৃহঋণ সুবিধা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস। প্রতিষ্ঠানটির পক্ষে রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে চিফ অপারেটিং অফিসার হাসিব এম. আবদুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি’র রিটেইল বিজনেস বিভাগের ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, মর্টগেজ বিভাগের প্রধান মেহেদী মাহমুদ খান, হোম লোন সেলস (মেট্রো) বিভাগের প্রধান মো. ইমরান হোসেন, ধানমন্ডি শাখার ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম খান। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং বিভাগের ক্লাস্টার হেড মো. সাব্বির আমিন ও শাহেদ পারভেজ।
এ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ, কার্যকর ও নিরবচ্ছিন্ন গৃহঋণ ও সম্পত্তি ক্রয় সুবিধা পাবেন। আইপিডিসি ও আরবান ডিজাইন যৌথভাবে আর্থিক ও রিয়েল এস্টেট সমাধানের মাধ্যমে মানুষের নিজস্ব অ্যাপার্টমেন্টের স্বপ্ন পূরণে কাজ করবে।
এ বিষয়ে আইপিডিসি’র এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, আরবান ডিজাইনের সঙ্গে এ অংশীদারিত্ব আমাদের লক্ষ্যকে আরো শক্তিশালী করবে। আমরা চাই, গ্রাহকরা সহজেই নিজেদের বাড়ির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
আরবান ডিজাইনের সিওও হাসিব এম. আবদুল্লাহ বলেন, এ সহযোগিতা আমাদের গ্রাহকদের জন্য বাড়ি কেনা ও বিনিয়োগে আরো আর্থিক স্বাচ্ছন্দ্য এনে দেবে।
-বিজ্ঞপ্তি










