প্রথমবারের মতো বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে আসছে জিপ। আগামী সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে গাড়িটি পাওয়া যাবে। আর অভিষেকে বড় অংকের দর হেঁকেছে জিপের মালিকানা প্রতিষ্ঠান স্টেলান্টিস। ওয়াগনিয়ার এস মডেলের এসইউভিটির মূল্য ধরা হয়েছে ৭২ হাজার ডলার। উচ্চাভিলাষী এ গাড়ি সম্পর্কে জিপের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনিও ফিলোসা বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইভি এখনো খুব জনপ্রিয় নয়। তবে জিপ বিশ্বাস করে নতুন এ মডেল গ্রাহককে আগ্রহী করে তুলবে।’ ওয়াগনিয়ার এসের প্রাথমিক সংস্করণে ঘণ্টায় ১০০ কিলোয়াট বিদ্যুৎ সরবরাহ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি থাকবে। একবারের চার্জে এটি ৩০০ মাইল পথ অতিক্রমে সক্ষম। ৬০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন জিপটি ৩ দশমিক ৪ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৬০ মাইল চলার গতি তুলতে সক্ষম। ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে ২০-৮০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ২৩ মিনিটে। ওয়াগনিয়ার এস ইভির প্রারম্ভিক মূল্য হলো ৭১ হাজার ৯৫৫ মার্কিন ডলার। তবে এ মডেলের প্রচলিত গাড়ির তুলনায় দাম কিছুটা বেশি। ওয়াগনিয়ারের গ্যাসচালিত গাড়ির দাম শুরু হয় ৬৩ হাজার ডলারে। ইভির মডেলের তুলনায় যা সস্তা। অন্যদিকে, বিলাসবহুল গ্র্যান্ড ওয়াগনিয়ারের দাম শুরু হয় ৯২ হাজার ডলার থেকে, যা ওয়াগনিয়ার এস ইভির চেয়ে ব্যয়বহুল। নতুন গাড়িটি ইভির জিপ বাজারে স্টেলান্টিসের বিস্তৃত কৌশলের অংশ। চলতি বছরে ছয়-আটটি সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পরবর্তী মডেলের মধ্যে রয়েছে রÅvংলার-অনুপ্রাণিত রিকন ও বাজেটবান্ধব ইভি রÅvংলার। খবর সিএনবিসি
বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে অভিষেকে ৭২ হাজার ডলার দর হাঁকল জিপ
প্রথমবারের মতো বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে আসছে জিপ। আগামী সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে গাড়িটি পাওয়া যাবে। আর অভিষেকে বড় অংকের দর হেঁকেছে জিপের মালিকানা প্রতিষ্ঠান স্টেলান্টিস। ওয়াগনিয়ার এস মডেলের এসইউভিটির মূল্য ধরা হয়েছে ৭২ হাজার ডলার। উচ্চাভিলাষী এ গাড়ি সম্পর্কে জিপের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনিও ফিলোসা বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইভি এখনো খুব










