সিলেট চেম্বারের ব্যবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনশিধর মিশ্রা। বৃহস্পতিবার দুপুরে চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এ সময় নেপালের রাষ্ট্রদূত বলেন, নেপাল বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আশানুরূপ নয়। দ্বিপক্ষীয় বাণিজ্যে ট্যারিফ সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। আমরা এ সমস্যাগুলো নিরসনে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে আগামী অক্টোবরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সময় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সভায় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী দুর্গা মিশ্রা, নেপাল এম্বেসির সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার সিপার আহমদ, অধ্যাপক ড. এম ইকবাল, অধ্যাপক মো. তানভির আহমেদ চৌধুরী, ড. এমএ রকিব, ড. মো. রুবেল আহমেদ, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার, সাবেক পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ইউকেবেটের চেয়ারম্যান এমএ সায়েম, শিল্পোদ্যোক্তা মো. মইনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, মো. আবুল কালাম, শফিউল আলম জুয়েল, মো. ফেরদৌস আলম, সামিয়া বেগম চৌধুরী, হেলেন আহমেদ, সুষমা সুলতানা রুহি, সানজিদা খানম প্রমুখ।










