বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিটি এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মধ্যে সনদপত্র দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড এসপিডি পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী। এছাড়া প্রাইম ব্যাংক পিএলসির হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ ও হেড অব এসএমই মোহাম্মদ আমিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










