ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ দুইদিন বাড়িয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সনি-স্মার্টের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার সকাল থেকে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুই দিন মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ছিল উপচে পড়া ভীড়, অনেকেই এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ।
তাই শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ চলবে সোমবার রাত পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। এ মেলায় অংশগ্রহণে কোনো প্রি-রেজিস্ট্রেশন কিংবা এন্ট্রি ফি নেই, এমন কি কোনো পণ্য কেনার শর্তও নেই।
সনি এক্সপোতে আগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে বাজারজাত হওয়া সনি’র সকল সর্বশেষ মডেলের টিভি - ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম - আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন এর প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য ও লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম - বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন - এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ।










