দেশের বিনিয়োগ পেশার উন্নয়ন এবং আর্থিক খাতের বিকাশে সংগঠনটির এক দশকের অবদানকে স্মরণীয় করে রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শীর্ষস্থানীয় শিল্প ও আর্থিক খাতের নেতারা, শিক্ষাবিদ, সিএফএ চার্টারহোল্ডার ও বিনিয়োগ পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। মূল বক্তব্য উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ।

এছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহসভাপতি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড উপস্থিত ছিলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সহসভাপতি এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নেন।