গতকাল কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এতে ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান।

সভায় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ জানান, ২০২৫ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২৮৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। একই সঙ্গে কোম্পানিটিকে আরো প্রযুক্তিনির্ভর ও পলিসি হোল্ডারবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা এবং কোম্পানির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান।