তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ট্রিপল বি প্লাস ও স্বল্পমেয়াদে এসটি-থ্রি। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে ওইমেক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২ টাকা ৯২ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ওইমেক্স ইলেকট্রোডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৭২ পয়সায়।










