প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা এখন থেকে ড্যাশবোর্ড ও ডি অটোসে বিশেষ সেবা সুবিধা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি পৃথক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ইভিপি ও সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টসের প্রধান তাকিয়ান চৌধুরী এবং ড্যাশবোর্ডের স্বত্বাধিকারী মো. জাবেদ হাসান ও ডি অটোসের স্বত্বাধিকারী আহসান শহীদ কিসলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাশবোর্ডের হেড অব সেলস নকভি জামান ও হিসাব ব্যবস্থাপক ফখরুল হাসান এবং ডি অটোসের ব্যবস্থাপক মইনুল ইসলাম ও কাস্টমার রিলেশনশিপ অফিসার আব্দুল কাইয়ুমসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ড্যাশবোর্ড ও ডি অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের এ অংশীদারত্ব গ্রাহকদের জন্য আরো বাড়তি সুবিধা যোগ করবে।