সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সোনার বাংলা ইন্স্যুরেন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কোম্পানির ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম নীরুর সভাপতিত্বে সভায় পরিচালক মো. রুহুল আমিন, মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, কৈলাশ চন্দ্র বাড়ৈ, গঙ্গাচরণ মালাকার, সুমিত কুমার বাড়ৈ, এএনএম রেজোয়ানুল কায়উম, প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা ও ফাহমিদা ওয়ালিউল্লাহ অংশ নেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান ড. শরীফ এনামুল কবির এবং নারী স্বতন্ত্র পরিচালক বদরুন নেছাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হুদা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। কোম্পানি সচিব আবদুর রউফ গোস্তা সভাটি পরিচালনা করেন।










