বাংলাদেশের প্রযুক্তি খাতে অব্যাহত সাফল্যের ধারায় এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভোর আয়োজনে ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’ সম্মেলনে প্রতিষ্ঠানটি বেস্ট ডিস্ট্রিবিউটর (ইন্টেল) পুরস্কারে ভূষিত হয়েছে।
সম্প্রতি মানিকগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার।
লেনোভোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বাজারে ইন্টেলভিত্তিক লেনোভো পণ্যের বিস্তার, নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন ও দৃঢ় পার্টনারশিপ গড়ে তোলায় এই স্বীকৃতি দেয়া হয়েছে।
আয়োজনে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেঘভিত্তিক প্রযুক্তি ও বিপণন কৌশল বিষয়ে বিভিন্ন সেশন ও অভিজ্ঞদের দিকনির্দেশনা গ্রহণ করেন। লেনোভোর মতে, স্মার্ট পার্টনারশিপই ভবিষ্যতের প্রযুক্তিকে আরো কার্যকরভাবে কাজে লাগাতে সহায়তা করবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির মানের প্রতি অঙ্গীকার ও গ্রাহকসেবা নিশ্চিত করার প্রতিফলন। একইসঙ্গে এটি দেশের প্রযুক্তি খাতে ভবিষ্যতে আরো দৃঢ়ভাবে অবদান রাখার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানটি লেনোভো বাংলাদেশ টিম, তাদের কর্মী, বিক্রয় ও পণ্য টিম, চ্যানেল পার্টনার ও খুচরা বিক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে।
—বিজ্ঞপ্তি










