এক বছরের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রাহক ফি বাড়াল মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই। ব্যবসার খরচ বৃদ্ধি ও মূল্যস্ফীতিতে ভোক্তাদের নাকাল অবস্থার দ্বৈরথের মাঝে নতুন এ ঘোষণা এল। আগামী জুলাই থেকে বিজ্ঞাপনহীন প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ ১ ডলার বেড়ে ১১ ডলার ৯৯ সেন্ট হবে, এতে দুই বছরের মধ্যে খরচ বাড়বে ২০ শতাংশ। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক গ্রাহকদের জন্যও ফি বাড়িয়েছে এ অডিও প্লাটফর্ম। এ বিষয়ে স্পটিফাই বলছে, বিনিয়োগ বাড়ানো ও নতুন ফিচার উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সেবা বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে গান শোনায় তারা নতুন অভিজ্ঞতা লাভ করবেন। খবর ও ছবি সিএনএন