প্রথমবারের মতো সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে ইলোন মাস্ক মালিকানাধীন স্পেসএক্সের স্টারশিপ রকেট। গত সপ্তাহের শেষ দিকে টেক্সাসে স্টারবেস থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর আগে তিনবার স্টারশিপ রকেট উড়ানো হলেও কোনোটি সফলভাবে মিশন শেষ করেনি। উৎক্ষেপণের প্রায় ১ ঘণ্টা পর স্টারশিপ পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে ও পরিকল্পনামতো ভারত মহাসাগরে আছড়ে পড়ে। এটি এখন পর্যন্ত উৎক্ষেপিত সবচেয়ে লম্বা ও শক্তিশালী রকেট। এর মাধ্যমে বিশালাকারের রকেট পরিবহনে নতুন মাইলফলক তৈরি হলো। খবর ও ছবি সিএনবিসি
সফলভাবে ফ্লাইট সম্পন্ন করল স্টারশিপ
প্রথমবারের মতো সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে ইলোন মাস্ক মালিকানাধীন স্পেসএক্সের স্টারশিপ রকেট।










