শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নতুন কালেকশন এনেছে দেশের ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড সারা। এ আয়োজনে প্রতিটি পোশাকে আরাম ও আভিজাত্যের সমন্বয়কে গুরুত্ব দেয়া হয়েছে। কিশোর-কিশোরী, শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য থাকছে উৎসব উপযোগী নানা ধরনের পোশাক, যা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
মেয়েদের জন্য সারার নতুন সংগ্রহে থাকছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো-অর্ডস, ডেনিম প্যান্ট, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, কাফতান ও টি শার্ট। ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি ও পায়জামা।

শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্যপূর্ণ আয়োজন। মেয়ে শিশুদের জন্য আছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস ও লেহেঙ্গা। ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট ও পলো শার্ট।

সারার পোশাক আউটলেট ছাড়াও অনলাইনে কেনা যাবে। নিজস্ব ওয়েবসাইট (https://saralifestyle.com/), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) ও ইনস্টাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ঢাকার ভেতরে অর্ডার করলে হোম ডেলিভারি পাওয়া যাবে। ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়া হবে পণ্য।
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে সারা যাত্রা শুরু করে। প্রথম আউটলেট খোলা হয় ঢাকার মিরপুর ৬ এ। এরপর বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরায় সোনারগাঁও জনপদ, বারিধারা জে ব্লক ও বনশ্রীতে একে একে নতুন আউটলেট চালু হয়। ঢাকার বাইরে রংপুরে প্রথম আউটলেট খোলে সারা। পরে রাজধানীর ওয়ারী, রাজশাহী, বাসাবো, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জে নতুন আউটলেট চালু হয়। খুব শিগগিরই খুলনা শহরের শিববাড়ী মোড়ে আরেকটি নতুন আউটলেট চালু করতে যাচ্ছে সারা।
—বিজ্ঞপ্তি










