ফাস্ট ফুড জায়ান্ট বার্গার কিংয়ের ব্যাপক পুনর্গঠনে ২২০ কোটি ডলার খরচ করবে প্যারেন্ট প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল। এর মধ্যে ৩০ কোটি ডলারে সংস্কার হবে প্রায় ১ হাজার ১০০ মার্কিন রেস্তোরাঁ। এর আগে সংস্কার, প্রযুক্তি ও সরঞ্জাম পরিমার্জনে ২৫ কোটি এবং মোবাইল অ্যাপ ও বিজ্ঞাপনে ১৫ কোটি ডলার বিনিয়োগ হয়েছিল। গত জানুয়ারিতে মার্কিন ফ্র্যাঞ্চাইজি ক্যারলস রেস্তোরাঁ গ্রুপ ১০০ কোটি ডলারে কিনে নেয় বার্গার কিং। সেখানে সংস্কার বাবদ খরচ হবে ৫৫ কোটি ডলার। সব মিলিয়ে ২০২৮ সালের মধ্যে প্রায় ৭ হাজার মার্কিন রেস্তোরাঁ নতুন রূপ পাবে। খবর সিএনবিসি ও ছবি এপি