ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) আবারো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। ‘দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’ এ দুটি বিভাগে ‘সুকুক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বর্ষসেরা’ এবং ‘সেরা ব্যাংক মূলধন সুকুক’ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন ইউসিবিআইএলের বিনিয়োগ ব্যাংকিং খাতে নেতৃত্বের এক নতুন মাইলফলক।

এই অর্জনকে ইউসিবিআইএলের উদ্ভাবনী চিন্তাভাবনা, পেশাদারিত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করছে।

এই সম্মাননার জন্য ইউসিবিআইএল তাদের গ্রাহক, বিনিয়োগকারী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সবার নিরবচ্ছিন্ন আস্থা ও সহযোগিতা প্রতিষ্ঠানটিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

এর আগেও ইউসিবিআইএল ইউরোমানি, ফাইন্যান্সএশিয়া ও এশিয়ামানি থেকে ‘বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি ‘দ্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫’ এ ইউসিবিআইএল পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

—বিজ্ঞপ্তি