এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের ‘নীরা’ গ্রাহকরা রিসোর্টটির বিভিন্ন সেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে সিলেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো. আতিকুর রহমান আরিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং রিসোর্টটির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মুস্তাফিজুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










