সম্প্রতি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৬৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন কোম্পানির পরিচালনা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু, কোম্পানি সচিব এটিএম শাহ আলমসহ কোম্পানির শেয়ার পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে বিজিএফসিএল কর্তৃক ৪২টি কূপ থেকে দৈনিক গড়ে ৬৪৮ মিলিয়ন ঘনফুট হারে মোট ২ লাখ ৩৬ হাজার ৫২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় ১০ হাজার পাইপলাইনের মাধ্যমে পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানিগুলোতে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কোম্পানির নিজস্ব কূপগুলো থেকে ১ লাখ ৫১ হাজার ১৯৪ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে।