পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

ফার্স্ট ফাইন্যান্স

তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আগামীকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটির পর্ষদ সভা বুধবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

পপুলার লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির পর্ষদ সভা বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

ইউনিয়ন ক্যাপিটাল

তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট

কোম্পানিটির পর্ষদ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। 

লিন্ডে বাংলাদেশ

তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।  

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

তালিকাভুক্ত বীমা কোম্পানিটির পর্ষদ সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।