ব্র্যাক ব্যাংক পিএলসির সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ ও পরিচালক আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ডা. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ডা. মোস্তফা কে. মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য তাদের ধন্যবাদ জানান। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান এজিএম পরিচালনা করেন। —বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের এজিএমে ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ব্র্যাক ব্যাংক পিএলসির সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির










