সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করতে আয়োজিত তিন দিনব্যাপী সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ এ অংশ নিয়েছে মেঘনা ব্যাংক। সিলভার স্পনসর হিসেবে ব্যাংকটি এ সম্মেলনে অংশগ্রহণ করেছে।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ সামিটের আয়োজন করেছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এসএবিসিসিআইয়ের সদস্য হিসেবে মেঘনা ব্যাংক সম্মেলনে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে। সেখানে ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন রাজনীতিক ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান কাজী ফারহানা জাবিন এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










