আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক ১৮ আগস্ট এক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বিলুপ্ত ঘোষিত পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ছিলেন মো. মুখতার হোসেন (চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক), মোহাম্মদ শফিউল আজম (স্বতন্ত্র পরিচালক), মো. নিয়ামুল কবির (স্বতন্ত্র পরিচালক), মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র পরিচালক) ও মো. মাহবুব আলম (পরিচালক)।
উত্তরা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) পর থেকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা।










