দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তাদের পোশাকে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এই অফারের আওতায় ঢাকার ভেতর ও বাইরে অবস্থিত ১৫টি আউটলেট থেকে ক্রেতারা ছাড়ে কেনাকাটা করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও এই অফারের সুবিধা নেয়া যাবে।

সারার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য এই অফার চালু রয়েছে। সর্বশেষ সংগ্রহ থেকে বাছাই করা পোশাক এই অফারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছাড়ের আওতায় সবার জন্য বিভিন্ন ধরনের পোশাক রয়েছে।

পুরুষদের জন্য ছাড়ে মিলছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বটম, পাঞ্জাবি, কটি, পোলো ও টি-শার্ট। নারীদের জন্য আছে টুপিস, থ্রিপিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইটওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস ও টি-শার্ট।

বয়েজ ক্যাটাগরিতে রয়েছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পসুট, টু পিস, বটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টি-শার্ট। গার্লসদের জন্য আছে টুপিস, থ্রিপিস, বটম, ফ্রক, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্ট। এছাড়াও ছেলে শিশুদের জন্য পলো শার্ট, টি-শার্ট, শার্ট এবং মেয়ে শিশুদের জন্য ফ্রক, টপস ও থ্রিপিস মিলবে এই ছাড়ে।

২০১৮ সালের মে মাসে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে যাত্রা শুরু করে ‘সারা’। ঢাকার মিরপুর-৬-এ ছিল তাদের প্রথম আউটলেট। এরপর বসুন্ধরা সিটির লেভেল-১ এর ব্লক-এ-তে ৪০ ও ৫৪ নম্বর শপে দ্বিতীয় আউটলেট চালু হয়। তৃতীয় আউটলেট মোহাম্মদপুরে, রিং রোডের পাশে, বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ এ অবস্থিত।

উত্তরার সেক্টর-৯ এ হাউজ নম্বর-২২ এবং বারিধারা জে ব্লকে আছে আরো দুটি আউটলেট। বনশ্রীর ই-ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে রয়েছে প্রথম আউটলেট। এরপর রাজধানীর ওয়ারী, বাসাবো, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জে আরো আউটলেট চালু হয়।

সারা দেশের ক্রেতারা প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট (saralifestyle.com/marketplace), ফেসবুক পেজ (facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম (instagram.com/saralifestyle.bd) থেকে অনলাইনে পণ্য কিনতে পারেন। ঢাকার মধ্যে হোম ডেলিভারির পাশাপাশি ঢাকার বাইরে কুরিয়ার সেবার মাধ্যমেও পণ্য পৌঁছে দেয়া হয়। এছাড়া খুব শিগগিরই খুলনার শিববাড়ী মোড়ে সারার নতুন একটি আউটলেট চালু হওয়ার কথা রয়েছে।

—বিজ্ঞপ্তি