চলতি বছরের এপ্রিলে ৩৫৬ কোটি ডলার বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড গড়েছে ইন্দোনেশিয়া। এপ্রিলে দেশটির মোট রফতানির পরিমাণ ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬২ কোটি ডলারে পৌঁছয়। এ পরিমাণ অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে ৪ দশমিক ৫৭ শতাংশের কম। তবে ১১ মাসের মধ্যে এটিই ছিল দেশটির সর্বোচ্চ রফতানি। অন্যদিকে একই সময়ে দেশটির আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬০৬ কোটি ডলার। খবর ও ছবি রয়টার্স।
এপ্রিলে বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড গড়েছে ইন্দোনেশিয়া
চলতি বছরের এপ্রিলে ৩৫৬ কোটি ডলার বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড গড়েছে ইন্দোনেশিয়া। এপ্রিলে দেশটির মোট রফতানির পরিমাণ ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬২ কোটি ডলারে পৌঁছয়।










