সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘ফার্মা ফেস্ট ২০২৫’। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত দুদিনব্যাপী এ উৎসবে দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০ এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিপণন বিভাগের পরিচালক এহসান আজিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও করপোরেট খাতের প্রতিনিধি, ফার্মাসিস্ট, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক, অ্যালামনাই ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।
—বিজ্ঞপ্তি










