দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৫ এ একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন করেছে শেলটেকের প্লাটিনাম হোটেল।
শেলটেক প্রা. লিমিটেডের প্রিমিয়াম হোটেল প্লাটিনাম করপোরেট ও ভ্রমণকারীদের মধ্যে বেশি জনপ্রিয়। প্লাটিনাম গ্র্যান্ড এবং প্লাটিনাম রেসিডেন্স আধুনিকতা ও বিলাসিতার মানদণ্ডে নির্মিত উচ্চমানের হোটেল হিসেবে পরিচিত।
শেলটেকের প্লাটিনাম হোটেল তাদের অতিথি, অংশীদার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে যারা এই সাফল্যের যাত্রায় অংশগ্রহণ করেছেন ও হসপিটালিটি খাতে নতুন মানদণ্ড স্থাপনে প্রেরণা যুগিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছে শেলটেক কর্তৃপক্ষ।
—বিজ্ঞপ্তি










