ব্যাংক এশিয়া পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরে জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২০ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৬২ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ২২ পয়সা। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৫ পয়সায়।

২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সা।