মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ১৪তম ব্যাচের জন্য আলাদা দুটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এমটিও (আইটি) এবং এমটিও (ল) কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণগুলো আয়োজন করা হয়েছে।

গত ২৭ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ২০ জন এমটিও (আইটি) কে নিয়ে প্রথম প্রশিক্ষণটি শুরু হয়। কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। তিনি নতুন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জন ও ব্যাংকিং খাতে নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান।

অন্যদিকে, গত ৩ আগস্ট এমটিও (ল) এর ২০ জন কর্মকর্তাকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। এটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসাইন।

প্রশিক্ষণে ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা, বিআইবিএমের ডাইরেক্টর ট্রেনিং মো. আলমগীর, প্রফেসর মো. মহিউদ্দিন সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ফয়সাল হাসান, ফ্যাকাল্টি মেম্বার মাহমুদুল আমিন মাসুদ ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি