তুরস্কের ই-কমার্স বাজার ২০২৩ সালে ১১৫ দশমিক ৫ শতাংশ বেড়ে মোট ১ দশমিক ৮৫ ট্রিলিয়ন তুর্কি লিরায় (৭ হাজার ৯৪০ কোটি ডলার) পৌঁছেছে। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্সের আউটলুক শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে ই-কমার্স লেনদেন ২২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫৮৭ কোটি ইউনিটে দাঁড়িয়েছে। ২০২৪ সালে তুরস্কের ই-কমার্স বাজারে রাজস্ব ১০ হাজার ৯৪০ কোটি ডলার এবং লেনদেনের পরিমাণ ৬৬৭ কোটি ইউনিটে পৌঁছবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তুরস্কের জিডিপিতে ই-কমার্সের অংশ ৩৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ২০২৩ সালে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। খবর: টিআরটি ওয়ার্ল্ড