সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের (এসইইউটি) ১৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।

বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য একাডেমিক, প্রশাসনিক ও কৌশলগত নানা বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বর্তমান একাডেমিক প্রোগ্রামের মূল্যায়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপকরণের সন্নিবেশ। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নের জন্য কৌশলগত নির্দেশনা দেয়া হয়। এছাড়া শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হয়।

—বিজ্ঞপ্তি