উৎসবমুখর এ আয়োজনে গার্ডিয়ানের সেলস কমিউনিটির নিষ্ঠা, সাফল্য ও অসামান্য অবদান উদযাপন করা হয়। কক্সবাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯০০ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অংশ নেন। গত বছরের অর্জন উদযাপনের পাশাপাশি গার্ডিয়ানের সেলস ফোর্সের অসামান্য অবদানের স্বীকৃতি এবং পারস্পরিক সম্প্রীতি আরো দৃঢ় করার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। কনফারেন্সে বিগত বছরের অসামান্য অবদান ও সাফল্যের জন্য ১৮ জন সেরা কর্মীকে পুরস্কার ও স্বীকৃতি দেয়া হয়।

গার্ডিয়ানের কো-ফাউন্ডার ও স্পন্সর তপন চৌধুরী ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘গার্ডিয়ান আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি সম্ভব হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং স্পেশাল স্যাক্রিফাইস বা আত্মত্যাগের জন্য। আমাদের এ অর্জনে আসল মাঠের খেলোয়াড় কিন্তু আপনারাই।’

কনফারেন্সে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, ‘আপনাদের সততা, পেশাদারত্ব এবং নিরলস পরিশ্রমের মাধ্যমেই গার্ডিয়ান মানুষের এ আস্থা অর্জন করতে পেরেছে।’

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, বলেন, ‘গার্ডিয়ানে আমাদের অগ্রগতির মূল চালিকাশক্তি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া আমাদের কর্মীরা। তাদের প্রতিশ্রুতি, শৃঙ্খলা ও নিবেদনই আমাদের এ সাফল্য অর্জনে এবং গ্রাহকদের করা প্রতিশ্রুতি পূরণে ভূমিকা পালন করেছে।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খান বলেন, ‘রিটেইল ব্যবসায় আমাদের শক্তির জায়গা হলো গ্রাহকদের সঙ্গে আমাদের সহকর্মীদের গড়ে তোলা পারস্পরিক সম্পর্ক। গ্রাহকদের চাহিদা বুঝতে পারা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশের আরো বেশি মানুষের কাছে বীমা সুরক্ষা পৌঁছে দিতে পারি।’