হুন্দাই গাড়ি কেনায় বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ও বাংলাদেশে হুন্দাইয়ের অফিসিয়াল প্রস্তুতকারক এবং অনুমোদিত পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে হুন্দাই গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরো উন্নত সেবা ও প্রিমিয়াম জীবনধারার সুবিধা দিতে এ উদ্যোগকে প্রাইম ব্যাংক তাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে দেখছে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। ফেয়ার গ্রুপের পক্ষ থেকে স্বাক্ষর করেন এর ট্রেজারির প্রধান মো. জাহিদুল কবীর।
অনুষ্ঠানে আরো ছিলেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদার তানভীর ফয়সাল, ফেয়ার গ্রুপের মার্কেটিং প্রধান জে এম তসলিম কবীর ও উভয় প্রতিষ্ঠানের অন্য সিনিয়র কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










