প্রতিকূলতার মধ্যেও মেধার ঝলক দেখানো চারজন শিক্ষার্থীকে বিশেষ সহায়তা দিয়েছে কসমোপলিটান রোটারি ক্লাব। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার এক অনুষ্ঠানে এসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সহযোগিতার অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন— এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের সিমতি মুরমু (ক্ষুদ্র জাতিসত্তার মেয়ে), সুনামগঞ্জের জনিক মিয়া (কৃষকের সন্তান), ফরিদপুরের ঈশিতা খাতুন এবং লালমনিরহাটের বর্ষা রানী (শ্রমজীবী পরিবারের সন্তান)।

অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুল আলম, ক্লাব সভাপতি ড. ওমর শরীফ, শিল্পপতি আবদুস সাত্তার মারুফ এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সাইফুল হক মিন্টু উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি