ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে ক্র্যাব সন্ধানী লাইফ ইনস্যুরেন্সকে ক্রেডিট রেটিং সেবা দেবে।

চুক্তিতে ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ শামস আজাদ ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি