শুরু হয়েছে বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতা তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপে অংশ নেবে। তাদের বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মিডল গ্রুপে প্রতিযোগিতা করবে। তাদের বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হাই স্কুল ও কলেজ গ্রুপে অংশ নেবে। তাদের বিষয় হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।

প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফাইনালে প্রতিটি গ্রুপের প্রথম রানার্সআপ পাবেন ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানার্সআপ পাবেন ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

এছাড়া প্রতিটি গ্রুপের ছয়টি বিষয়ের সেরা তিন প্রতিযোগীসহ মোট ৫৪ জনকে দেয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে কম্পিউটার।

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এ তিন ধাপে অনুষ্ঠিত হবে। এ সপ্তাহে মার্কস অলরাউন্ডার এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা (চৌদ্দগ্রাম)-বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর- মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর- সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যশোর- মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে।

পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেট, নাটোর ও পাবনা জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.marksallrounder.com ওয়েবসাইটে। যেকোন প্রয়োজনে কল করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) 09614516171।

-বিজ্ঞপ্তি