ফাস্ট ফুড জায়ান্ট কেএফসির স্থানীয় ফ্র্যাঞ্চাইজিসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সম্প্রতি জরিমানা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। তাদের বিরুদ্ধে নগদ পেমেন্ট নিতে অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কেএফসির একটি স্টোরকে ৩০ হাজার ইউয়ান ও ইনার মঙ্গোলিয়ার একটি আবাসন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ইউয়ান জরিমানা করা হয়েছে। নগদ অর্থ না নেয়ায় জরিমানার ঘটনা চীনে এবারই প্রথম নয়। সারা বিশ্বে ডিজিটাল পেমেন্টের হার বাড়লেও মূলত বিদেশীদের কেনাকাটা সহজ করার জন্য নগদ অর্থ লেনদেনের জোর দিয়েছে চীন। খবর নিক্কেই এশিয়া ও ছবি রয়টার্স
চীনে নগদ অর্থ না নিয়ে জরিমানার কবলে কেএফসি
ফাস্ট ফুড জায়ান্ট কেএফসির স্থানীয় ফ্র্যাঞ্চাইজিসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সম্প্রতি জরিমানা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।










