রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত জাতীয় সামরিক জাদুঘরে কিডস টাইমের উদ্যোগে এক বিশেষ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিশুদের ইতিহাস ও দেশপ্রেম সম্পর্কে সচেতন করতে এ সফরের আয়োজন করা হয়।

গতকাল অনুষ্ঠিত সফরে কিডস টাইমের ধানমন্ডি ও খিলগাঁও শাখার প্রায় ৩০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক অংশ নেন। জাদুঘরে প্রদর্শিত যুদ্ধবিমান, অস্ত্র, মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর ইতিহাসভিত্তিক নানা উপকরণ শিক্ষার্থীদের কৌতূহল ও জানার আগ্রহ বাড়াতে সাহায্য করে।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন, আমরা চাই শিশুরা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখুক। এই ধরনের সফর তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো জানান, কিডস টাইম শিশুদের সৃজনশীলতা ও শিখনের বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। সামরিক জাদুঘরে অনুষ্ঠিত এই সফর ছিল সে ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ।

—বিজ্ঞপ্তি