অন্যায্য বরখাস্তের অভিযোগ তুলে ব্রিটিশ এয়ারলাইনস সংস্থার ভার্জিন আটলান্টিকের বিরুদ্ধে মামলা করেছেন কয়েকশ কেবিন ক্রু। তাদের অভিযোগ, কভিড-১৯ পরিস্থিতির দোহাই তুলে এয়ারলাইন সংস্থাটি অভিজ্ঞ ও বয়স্ক কর্মীদের ছাঁটাই করেছিল। লন্ডনের একটি চাকরিবিষয়ক ট্রাইব্যুনাল আগামী মাসে দুই শতাধিক মামলার তদন্ত শুরু করবে। কভিড-১৯ মহামারীর বিধিনিষেধের কারণে ২০২০ সালের মার্চ থেকে অন্যান্য সংস্থার মতো ভার্জিন আটলান্টিক বেশির ভাগ উড়োজাহাজকে হ্যাঙ্গারে বসিয়ে রাখে। এ সময় ১০ হাজার কর্মী বাহিনীর ৪০ শতাংশই কাজ হারান। তবে পুনর্নিয়োগের ক্ষেত্রে বয়স্ক কর্মীদের তালিকা থেকে বাদ দেয় বলে অভিযোগ উঠেছে। খবর দ্য গার্ডিয়ান ও ছবি ভার্জিন আটলান্টিক
ভার্জিন আটলান্টিকের বিরুদ্ধে কয়েকশ কেবিন ক্রুর মামলা
অন্যায্য বরখাস্তের অভিযোগ তুলে ব্রিটিশ এয়ারলাইনস সংস্থার ভার্জিন আটলান্টিকের বিরুদ্ধে মামলা করেছেন কয়েকশ কেবিন ক্রু।










