পাশাপাশি চাকরিপ্রার্থীদের যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি বলেন, ‘শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।’ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল নেক্সটজবজ আয়োজিত ‘ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন খাতের শতাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ ও হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন। অনুষ্ঠানে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, ‘বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও উন্নত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগকে আরো কার্যকরভাবে একসঙ্গে নিয়ে আসতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’