আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দুইদিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এতে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
সিম্পোজিয়ামের শিরোনাম ছিল ‘রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’। আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া ও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য ও আইকিউএসি পরিচালকসহ ১৫০ জনের বেশি প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। ধন্যবাদ প্রকাশ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে ম্যাগনা কার্টা অবজারভেটরির মহাসচিব ডেভিড জে লক গবেষণার প্রতিফলন ও ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। এ সময় দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এআইইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক ও কর্মকর্তারা ছিলেন।
সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা, প্রফেসর ড. এস. এম. কবীরসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা।
—বিজ্ঞপ্তি










