মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) যৌথভাবে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য একটি বিশেষ কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
ডুয়াল কারেন্সি সমর্থিত কনট্যাক্টলেস ফিচারের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন আরো সহজ ও দ্রুত হবে। এছাড়া, কার্ডহোল্ডাররা বিশেষ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে দেশে ৯ হাজার ৫০০-এর বেশি মাস্টারকার্ড পার্টনার মার্চেন্টে আকর্ষণীয় ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার মো. ফয়সল আলম, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ডাইরেক্টর রথীন কুমার পাল, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডাইরেক্টর মো. শরাফত উল্লাহ খান ও রাফেজা আখতার কান্তা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি










