বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারের পদ ছাড়লেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। দাতব্য কাজে নতুন ধরনের ভূমিকা রাখতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমান। বিল গেটসের সঙ্গে চুক্তির অংশ হিসেবে সেবামূলক কাজে অতিরিক্ত ১ হাজার ২৫০ কোটি ডলার পাবেন বলে জানিয়েছেন মেলিন্ডা। ২০০০ সাল থেকে সাবেক স্বামী বিল গেটসের সঙ্গে এ ফাউন্ডেশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। গত ২৫ বছরে বিল ও মেলিন্ডার বিতরণ করা বৈশ্বিক অনুদানের পরিমাণ ৭ হাজার ৮০০ ডলারেরও বেশি। খবর সিএনএন ও ছবি রয়টার্স
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ছাড়লেন মেলিন্ডা
বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারের পদ ছাড়লেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।










