নেটফ্লিক্সের কম খরচের বিজ্ঞাপন-সমর্থিত প্যাকেজ প্রত্যাশার তুলনায় ভালো সাড়া পেয়েছে। বৈশ্বিক ওটিটি জায়ান্টটি জানিয়েছে, জানুয়ারির ২ কোটি ৩০ লাখ গ্রাহকের বিপরীতে গত মাসে সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ, চার কোটি। এদিকে মাইক্রোসফটের ওপর নির্ভর না করে শিগগিরই নিজস্ব বিজ্ঞাপনের প্লাটফর্ম চালু করতে যাচ্ছে নেটফ্লিক্স। এ উদ্যোগে অংশীদার হিসেবে থাকবে দ্য ট্রেড ডেস্ক, গুগল ডিসপ্লে, ভিডিও ৩৬০ ও ম্যাগনাইটসহ অন্যান্য প্রযুক্তি সংস্থা। নেটফ্লিক্সে বর্তমান গ্রাহক সংখ্যা ২৭ কোটি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাসের রয়েছে ১১ কোটি ৭৬ লাখ ও ম্যাক্সের ৯ কোটি ৯৬ কোটি গ্রাহক। খবর সিএনবিসি ও ছবি নেটফ্লিক্স
বিজ্ঞাপনসহ নেটফ্লিক্সের প্যাকেজে গ্রাহক বেড়েছে দ্বিগুণ
নেটফ্লিক্সের কম খরচের বিজ্ঞাপন-সমর্থিত প্যাকেজ প্রত্যাশার তুলনায় ভালো সাড়া পেয়েছে।










