দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড কনকার উদ্যোগে আবারো শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার সিজন ৪’। আগের তিন সিজনে ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানটি এবারো সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। নতুন এ সিজনে যথারীতি থাকছে ধাঁধাঁ, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নতুন নতুন সংযোজন।
উদ্বোধনী অনুষ্ঠানে কনকা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যার সকল কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা ও তাদের অকৃত্রিম ভালোবাসা-আস্থা। কনকার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এ দেশের গ্রাহকদের প্রথম পছন্দ।’
কনকার জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী বলেন, ‘আমাদের এ আয়োজনের প্রধান উদ্দেশ্যে হচ্ছে কনকা ও আমাদের অন্যান্য ব্র্যান্ডের পণ্য যেভাবে একটি পরিবারকে খুশি করতে পারে একইভাবে সারাদেশের পরিবারগুলোর মধ্যে যদি মেলবন্ধন তৈরি করতে পারি সেখানেই আমাদের সাফল্য। চাকরি, কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য যদি একাত্মতা তৈরি করতে পারি সে দায়বদ্ধতা থেকে এ ধরণের আয়োজন।’
মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু বলেন, ‘এবারের সিজন অন্যান্যবারের সিজন থেকে অনেকবেশি আকর্ষণীয় হবে আশা করছি।’
এনটিভির ম্যানেজিং ডিরেক্টর আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘অত্যন্ত সফলতার সঙ্গে কনকা সেরা পরিবার রিয়েলিটি শো করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে ৪র্থ শো শুরু করতে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সেরা পরিবার শো দেশের সেরা জনপ্রিয় রিয়েলিটি শো তে পরিণত হবে।’
কনকার এশিয়া অঞ্চলের ডেপুটি জিএম লেস্টার লি বলেন, ‘পূর্বের সাফল্যের ধারাবাহিকতায় সিজন ৪ শুরু করছে হতে যাচ্ছে। কনকার এ আয়োজনের সাফল্য কামনা করছি।’
আয়োজনে কনকার এশিয়া অঞ্চলের সেলস ডিরেক্টর মি. রিড, ডেপুটি জেনারেল ম্যানেজার লেস্টার লি, ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, নুরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড ও সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে সিজন ৪ এর লোগো উন্মোচন ও থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়।










